দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির কাউখালীতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃদুল চাকমা (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার ঘাগড়া বাজারসংলগ্ন বড়ইছড়ি সড়কের গীতা মন্দিরের পেছনে বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
আটক মৃদুল চাকমা নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি চৌধুরীপাড়া এলাকার ত্রিপূর্ণ চাকমার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরীর নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই নাজমুল হাসান, এসআই সৈয়দ বকতিয়ার আলী ও এএসআই আনোয়ার হোসেন।
রাত সাড়ে ৮টার দিকে সন্দেহজনক একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মৃদুল চাকমার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে পুলিশ।
কাউখালী থানার ওসি এনামুল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/